Responsive Menu
Add more content here...

Shane Sahaba Council

শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ হোয়াটসঅ্যাপ গ্রুপ নীতিমালা- ২০২৩।

১) শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ এর সাংগঠনিক হোয়াটসঅ্যাপ গ্রুপে শুধুমাত্র সদস্য নিবন্ধন ফরম রেজিষ্ট্রেশনকৃতগণ সংযুক্ত থাকবেন। এ ছাড়া বহিরাগত কেউ সাংগঠনিক হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত থাকতে পারবেন না।

২) সাংগঠনিক হোয়াটসঅ্যাপ গ্রুপে শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ সংশ্লিষ্ট বিষয় ব্যতীত অন্যকোন বিষয়ে আলাপ আলোচনা করা যাবে না। সাংগঠনিক সুবিধার স্বার্থে হোয়াটসঅ্যাপ গ্রুপ ২৪ ঘন্টা খোলা থাকবে। কন্টিনিউয়াস হোয়াটসঅ্যাপ খোলা রাখাকে কেউ বিরক্তিকর মনে করলে; তিনি হোয়াটসঅ্যাপ এর ম্যাসেজ রিংটোন সাইলেন্ট রাখতে পারেন।

৩) ফেসবুক, ইউটিউব এবং ওয়েব সাইটসহ কোনপ্রকার সাইটথেকে লিংক শেয়ার করা যাবেনা। ব্যক্তিগত বয়ান, খুতবা বা কোনপ্রকার ডকুমেন্ট শেয়ার করা যাবে না।

৪) ব্যক্তিগত বয়ান, আলোচনা পাবলিশ করারজন্য ফেসবুকে ‘শানে সাহাবা সাইবার টিম’ নামক একটি ফেসবুক গ্রুপ খোলা হয়েছে। সম্মানিত সদস্যগণ চাইলে উক্ত গ্রুপে নিজের যাবতীয় ডকুমেন্ট পাবলিশ করতে পারবেন।

৫) গ্রুপে সকলেই সম্মানিত। সুতরাং পরস্পরে সম্বোধনমুলক ভাষা ও শব্দ চয়নে সম্মান ও আন্তরিকতা প্রদর্শন করতে হবে। এক্ষেত্রে একে অপরকে শায়খ, হাযরাত, মুহতারাম, মাননীয় ইত্যাদি সম্মানসূচক শব্দে মূল্যায়ন করতে হবে।

৬) হোয়াটসঅ্যাপ গ্রুপে সপ্তাহে কমপক্ষে একবার কথা বলতে হবে। কোন সদস্য টানা ১ মাস গ্রুপে নিষ্ক্রিয় থাকলে সদস্যপদ স্থগিত করা হবে। কোন সদস্য একবার স্বেচ্ছায় হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লিপ্ট নিয়ে বের হয়ে গেলে; তিনি পূণরায় উক্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে পারবেন না। অনলাইন ও অফলাইনে কেউ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করলে তাঁকে বিনা নোটিশে সাংগঠনিক হোয়াটসঅ্যাপ গ্রুপতেকে রিমুভ করা হবে।

৭) সদস্যদের আশপাশে কোন ইমাম খতীব মুয়াজ্জিন ও খাদেমগণের উপর সামাজিক অপরাধ সংঘটিত হলে; তাৎক্ষণিকভাবে তা জেলা সভাপতি/আহবায়ক বরাবর লিখিতভাবে গ্রুপে জানাতে হবে। ফেসবুক বা অন্যকোন মাধ্যমে সামাজিক অপরাধ শিকার আলেমগণের বিষয়ে লিখিতভাবে গ্রুপে জানাতে হবে।

৮) সদস্যদের আশপাশে কোন ইমাম খতীব মুয়াজ্জিন ও খাদেম সাহেব অসুস্থ ও এক্সিডেন্টের শিকার হলে তা গ্রুপে জানাতে হবে। কোন ইমাম খতীব মুয়াজ্জিন ও খাদেমগণের নিজ পরিবারের রক্তের প্রয়োজন হলে; তা জেলা সভাপতি/আহবায়ক বরাবর গ্রুপে জানাতে হবে।

৯) কেন্দ্রীয় কার্যালয়ে যোগাযোগ করতে হলে বিকাল ৩ টার পরে যোগাযোগ করতে হবে। ইমার্জেন্সি বিষয় ব্যতীত কেন্দ্রীয় কার্যালয়ে ফোনসহ যাবতীয় যোগাযোগ করা থেকে বিরত থাকতে হবে।

১০) সম্মানিত সদস্যদের যেকোন সমস্যা, অভিযোগ প্রথমে শানে সাহাবার স্থানীয় কমিটির আহবায়ক/ সভাপতি, সেক্রেটারি/সদস্য সচিবকে জানাতে হবে। সমাধান না হলে জেলা সভাপতি/আহবায়ক, জেলা সেক্রেটারি//সদস্য সচিবকে জানাবেন। এতেও কাজ না হলে তখন কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের চেয়ারম্যান বরাবর লিখিতভাবে জানাবেন।

শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ-এর সাংগঠনিক শৃঙ্খলা রক্ষারস্বার্থে উল্লিখিত নীতিমালা সকল সম্মানিত সদস্যকে যথাযথ উপায়ে মেনে চলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। কেননা শৃঙ্খলা আমাদেরকে সফলতার দুয়ার খুলে দিবে।ইনশাআল্লাহ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top