وَ اعۡتَصِمُوۡا بِحَبۡلِ اللّٰهِ جَمِیۡعًا وَّ لَا تَفَرَّقُوۡا ۪
তোমরা সবাই আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে আঁকড়ে ধর এবং পরস্পর বিভক্ত হয়ো না।
শানে সাহাবার সদস্য হতে চাইলে লেখাটি পড়ুন.
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। মুহতারাম> ভাই ও বন্ধুগণ, শ্রদ্ধা ও ভালোবাসা জানবেন। বিষয়; শানে সাহাবার সদস্য হওয়ার নিয়মাবলি।জনাব, শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ এর সদস্য হতে পারেন যে কোন মুসলমান তবে অবশ্যই আপনাকে নিন্মোক্ত শর্তসমূহ মানতে হবে। ১) আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মতাদর্শে বিশ্বাসী হতে হবে। ২) সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে হবে। ৩) রাস্ট্র ও রাস্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। ৪) রাস্ট্রদ্রোহী যেকোন কর্মকাণ্ডথেকে নিজেকে সর্বদা মুক্ত রাখতে হবে। ৫) অনলাইন-অফলাইনে যেকোন ধরনের বিতর্কিত আচরণ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। ৬) ইমাম, খতীব, আলেম উলামাদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। ৭) দেশ ও দেশের নাগরিক হিসেবে সকল ধর্মবর্ণের মানুষের প্রয়োজনে নিজেকে নিঃস্বার্থভাবে আত্মনিয়োগ করার মানসিকতা থাকতে হবে। ৮) শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ এর সাংগঠনিক নীতিমালা মানতে বাধ্য থাকতে হবে। ৯) যেহেতু শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ সম্পূর্ণভাবে একটি অরাজনৈতিক, দাওয়াহ, স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন। তাই সংগঠনের ব্যানারে কোন প্রকার রাজনীতি চর্চা করা যাবে না। তবে এ সংগঠনের সদস্যগণ নিজ নিজ পছন্দের রাজনৈতিক কোন সংগঠনের সাথে সম্পৃক্ত থাকাতে শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ এর কোনপ্রকার আপত্তি থাকবেনা। উল্লিখিত শর্তাবলি খেলাফের প্রমাণ পাওয়া গেলে যেকোন সদস্যের সদস্য নিবন্ধন ফরম রেজিষ্ট্রেশন বাতিল করা হবে। উপরোক্ত শর্তাবলি মেনে ইমাম, খতীব, মুয়াজ্জিন, মুদাররিস-শিক্ষক, ছাত্র, চাকুরীজীবি, পেশাজীবি, ব্যবসায়ীসহ যেকোন সাধারণ মানুষ চাইলে শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ এর সাধারণ সদস্য হিসেবে নিবন্ধন ফরম রেজিষ্ট্রেশন করতে পারেন। উল্লেখ্য ; শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ এর নেতৃত্বদানে খতীব হওয়া শর্ততাই কেন্দ্রীয় কমিটিসহ সকল শাখা- উপশাখার নেতৃত্বে থাকবেন শুধুমাত্র বিজ্ঞ ও সংগঠনের জন্য নিবেদিত খতীবগণ। উক্ত সংগঠনে নন আলেমগণ ইমাম খতীবদের অনুসারী হিসেবে শুধুমাত্র সাধারণ সদস্য হিসেবে সম্পৃক্ত থাকতে পারবেন। সদস্যহতে শানে সাহাবার অফিসিয়াল বিকাশ বা নগদ পার্সোনাল নাম্বারে ২০৫ টাকা বিকাশ সেন্ডমানি করুন। 01818087477 Bikash/ nagad personal বিকাশ বা নগদ সেন্ডমানি নিশ্চিত হলে আপনি একই নাম্বারের হোয়াটসঅ্যাপে আপনার সেন্ডকৃত নাম্বার বা স্ক্রিনশর্টটি ম্যাসেজ করে পাঠিয়ে দিন। অতপর শানে সাহাবার পক্ষথেকে আপনাকে একটা নমুনা ফরম পাঠানো হবে। আপনি উক্ত ফরমেের আলোকে নিজের প্রয়োজনীয় তথ্যসমূহ ম্যাসেজকরে পূণরায় পাঠান। আমরা আপনাকে শানে সাহাবার সদস্য নিবন্ধন ফরম রেজিষ্ট্রেশন সম্পন্ন করে হোয়াটসঅ্যাপে ফরমের ডকুমেন্ট পাঠিয়ে দিবো । পাশাপাশি শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ আপনার জেলা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে সংযুক্ত করে দিবো। - চেয়ারম্যান, শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ। কেন্দ্রীয় কার্যালয়: আর.এস. টাওয়ার [ ৩য় তলা ] মাদানীনগর মাদরাসা রোড, ঢাকা। [ বিস্তারিত জানতে ভিজিট করুন : ১) ওয়েবসাইট www.old.shanesahaba.org ২) ফেসবুক পেইজ Shane Sahaba Khatib Council Bangladesh ৩) ফেসবুক পাবলিক গ্রুপ শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ ৪) চেয়ারম্যান মহোদয়ের ফেসবুক পেইজ Mufti Shamim Mojumder.








