
এক,
৬ জানুয়ারী-২০২৩
কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের চনখোলারজুম গ্রাম জামে মসজিদ। উক্ত মসজিদে জুমুআর খুতবায় মাদকের বিরুদ্ধে আলোচনা করেন খতীব মাওলানা আব্দুল কাইয়ূম কুতুবী হাফি.। এতে ক্ষীপ্ত হয়ে স্থানীয় মাদক কারবারীরা তার উপর শারিরীক নির্যাতন করে। শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যানকে উক্ত ঘটনার বিচারদাবী করে নির্দিষ্ট সময়ের আল্টিমেটাম দেয়। অতপর ইউপি চেয়ারম্যান ২৪ ঘন্টারমধ্যে হামলায় জড়িত সন্ত্রাসীদের উপযুক্ত বিচার নিশ্চিত করেন।
দুই,
২৫ জানুয়ারী ২০২৩
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের উদয়পাথর গ্রামের স্থানীয় খতীব মাওলানা মজিবুল হক। মসজিদের পাশের বাড়িতে ডিজে গান বাজাতে তিনি নিষেধ করেন। এতে ক্ষীপ্ত হন, স্থানীয় প্রভাবশালীদের একটি শ্রেণী। পরে তারা মসজিদ কমিটিকে বাধ্য করেন ইমামকে বিদায় করতে। কমিটি তাই করেন। এ ঘটনায় শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী অফিসার ও ইউপি চেয়ারম্যানের কাছে এ ঘটনার সুস্পষ্ট বিচার দাবী করে নির্দিষ্ট সময়ের আল্টিমেটাম ঘোষণা করে। অতপর ৭২ ঘন্টার মধ্যে ভিকটিম খতীব উপযুক্ত আইনী সেবা পান ।
তিন,
২ ফেব্রুয়ারী ২০২৩
গাজীপুরের গাছা থানার অন্তর্গত সালনা সাকিনস্থ জামে মসজিদের ইমাম খতীব মুফতি শফিকুল ইসলাম হাবিবী। স্থানীয় মাদক কারবারি টুটুল তাঁকে অন্যায়ভাবে হামলা করেন। উক্ত ঘটনায় শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ গাছা থানা অফিসার ইনচার্জের মাধ্যমে ভিকটিম খতীবকে উপযুক্ত আইনী সেবা প্রদান করে।
চার,
১৭ ফেব্রুয়ারী ২০২৩
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজরা ইউনিয়নের রংমহল গ্রামে স্থানীয় সন্ত্রাসীরা বর্ষিয়ান আলেম মুফতি মাহমুদুল হক কাসেমী ও তাঁর মাদরাসার উপর হামলা করে। উক্ত ঘটনায় শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে ভিকটিমকে উপযুক্ত আইনী সেবা প্রদান করে।
পাঁচ,
৯ মার্চ ২০২৩
খাগড়াছড়ি সদরের টিটিসি পাড়া জামে মসজিদে ষড়যন্ত্রমুলকভাবে ইমামকে নারী কেলেংকারীতে ফাঁসিয়ে দিয়ে চাকুরীচ্যুত করে স্থানীয় এক কুচক্রীমহল। উক্ত ঘটনায় সদর থানা অফিসার ইনচার্জের মাধ্যমে ভিকটিমকে উপযুক্ত আইনী সেবা প্রদান করে শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ।
ছয়,
১৪ মার্চ ২০২৩
বি-বাড়িয়ার আখাউড়ায় বয়ান শেষে ওয়াজ মাহফিল থেকে ফেরারপথে দুর্বৃত্তরা জেলার প্রখ্যাত ওয়ায়েজ মুফতি শরীফুল ইসলাম নূরীর উপর নৃশংসভাবে হামলা করে এবং তাঁর জিব্বা কেটে দেয়। উক্ত ঘটনায় শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ ভিকটিমকে নগদ অর্থপ্রদানসহ উপযুক্ত আইনী সেবা প্রদান করে।
সাত,
১৯ মার্চ ২০২৩
কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যাপালং আজিজিয়া সুলতানুল উলুম মাদরাসার মুয়াজ্জিনকে শারিরীক নির্যাতনকরে স্থানীয় এক উগ্রবাদী এডভোকেট। উক্ত ঘটনায় উখিয়া থানা অফিসার ইনচার্জের সহযোগিতায় ভিকটিমকে উপযুক্ত আইনী সেবা প্রদান করে শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ।
আট,
১ এপ্রিল ২০২৩
কক্সবাজার সদর বাসস্ট্যান্ড সংলগ্ন লারপাড়া জামে মসজিদে ইমামের উপর গভীররাতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। উক্ত ঘটনায় কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জের মাধ্যমে ভিকটিমকে উপযুক্ত আইনী সেবা প্রদানকরে শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ।
নয়,
২৪ এপ্রিল ২০২৩
হবিগঞ্জের মাদবপুরে ডিজে গানের বিরুদ্ধে কথা বলায় ঈদুল ফিতরের দিন স্থানীয় সন্ত্রাসীরা স্থানীয় মসজিদের মুয়াজ্জিনকে পিটিয়ে হত্যা করে। উক্ত ঘটনায় হবিগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলী ও শানে সাহাবা জেলা নেতৃবৃন্দকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শানে সাহাবা চেয়ারম্যান। শানে সাহাবার দাবীরমুখে এ ঘটনায় ভিকটিম পরিবারের পক্ষে উপযুক্ত আইনী সেবা নিশ্চিত করে জেলা পুলিশ ও জেলা জজ আদালত।
দশ,
১ মে ২০২৩
নোয়াখালীর সদর মাইজদী পৌরসভার অন্তর্গত প্রাইম হসপিটাল সংলগ্ন হাজী নুরুল ইসলাম মসজিদের ইমাম হাফেজ মাহমুদুল হাসানকে দুই দফায় শারীরিক নির্যাতন করেন; মাইজদী প্রাইম হসপিটালের মালিক ও তার স্ত্রী। উক্ত ঘটনায় নোয়াখালী জেলা পুলিশ সুপার শহীদুল ইসলামের মাধ্যমে ভিকটিমকে উপযুক্ত আইনী সেবা প্রদান করে শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ।
এগার,
৪ মে ২০২৩
কিশোরগঞ্জ সদর উপজেলার সরকারি গুরু দয়াল জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা আকরামকে নৃশংসভাবে কুপিয়ে আহত করে স্থানীয় সন্ত্রাসীরা। উক্ত ঘটনায় কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব রাসেল শেখের সাথে শানে সাহাবার জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। অতপর জেলা পুলিশের সহযোগিতায় ভিকটিমকে উপযুক্ত আইনী সেবা প্রদান করে শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ।
বার,
১ জুন ২০২৩
ঢাকার উত্তরা ১ নং সেক্টর জামে মসজিদের ইমাম মুফতি রহমতুল্লাহ আমিনীকে অন্যায়ভাবে চাকুরীচ্যুত করেন মসজিদ সভাপতি। উক্ত ঘটনায় বিমানবন্দর থানার সহযোগিতায় ভিকটিমকে উপযুক্ত আইনী সেবা প্রদান করে শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ।
তের,
২৯ জুন ২০২৩
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সিরাজপুর ইউনিয়নের মোহাম্মদ নগরে ঈদুল আজহার ঈদগাহে স্থানীয় ইমাম মাওলানা আবুল বাশারকে শারীরিক নির্যাতন করেন মসজিদের সভাপতিপূত্র সাংবাদিক হাসান ইমাম রাসেল। উক্ত ঘটনায় স্থানীয় থানা অফিসার ইনচার্জের মাধ্যমে ভিকটিমকে জরিমানাসহ উপযুক্ত আইনী সহায়তা প্রদান করে শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ।
চৌদ্দ,
২২ জুলাই ২০২৩
ময়মনসিংহের হালুয়াঘাটের শাকুয়াতে ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্থানীয় ইমাম মাওলানা আব্দুল্লাহ আল-মামুনকে শারিরীক নির্যাতন করে স্থানীয় একদল বখাটে। উক্ত ঘটনায় ভিকটিমকে উপযুক্ত আইনী সেবা প্রদান করে শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ।
পনের,
৩১ জুলাই ২০২৩
চট্টগ্রাম বহদ্দারহাটের হাজী ইয়াছিন জামে মসজিদের ইমাম মাওলানা তৈয়বকে স্থানীয় প্রভাবশালী কর্তৃক অন্যায়ভাবে বিদায় করে দিলে; উক্ত ঘটনায় স্থানীয় থানার মাধ্যমে বিচারিক উদ্যোগ গ্রহণ করে শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ।
ষোল,
৭ আগস্ট ২০২৩
কাতার কর্তৃক বাংলাদেশ থেকে ইমাম নিয়োগ প্রক্রিয়া পূনরায় চালু করণসহ ইমামদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে; কাতারে নিযুক্ত বাংলাদেশের রাস্ট্রদূত জনাব নজরুল ইসলামের সাথে শানে সাহাবার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত এ বৈঠকেরপর বাংলাদেশী ইমামগণ কাতারে নানারকম ন্যায্য সুবিধা ভোগ করেন।
সতের,
১৪ সেপ্টেম্বর ২০২৩
ফেনীর ফুলগাজী উপজেলার নোয়াপুর পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমানকে শারিরীক নির্যাতন করেন স্থানীয় প্রতাপশালী আব্দুল মোতালেব বাচ্চু। উক্ত ঘটনায় স্থানীয় থানার মাধ্যমে ভিকটিমকে উপযুক্ত আইনী সেবা প্রদান করে শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ।
আঠার,
১৮ সেপ্টেম্বর ২০২৩
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৮ নং গন্ধবপুর দক্ষিণ ইউনিয়নের অন্তর্গত দেশগাঁও জামে মসজিদের ষাটোর্ধ্ব মুয়াজ্জিনকে আযানরতাবস্থায় স্থানীয় সন্ত্রাসী মোস্তাফিজুর রহমান মিঠু রামদা দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। উক্ত ঘটনায় স্থানীয় থানার মাধ্যমে ভিকটিমকে উপযুক্ত আইনী সেবা প্রদান করে শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ।
উনিশ,
২৫ সেপ্টেম্বর ২০২৩
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের অন্তর্গত মাহুতলা পশ্চিমপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন ও স্থানীয় তাসহীহুল উম্মাহ মাদরাসার শিক্ষককে হাতুড়িপেটা করে মারাত্মকভাবে জখম করেন স্থানীয় প্রতাপশালী আজাদ হোসেন। উক্ত ঘটনায় স্থানীয় থানার মাধ্যমে জরিমানাসহ ভিকটিমকে উপযুক্ত আইনী সেবা প্রদান করে শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ।
বিশ,
১৩ অক্টোবর ২০২৩
কুমিল্লার লালমাই উপজেলার পেরুল ইউনিয়নের ভূমি অফিস সংলগ্ন ভাটরা কাচারী কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা আবুল বাশারকে অন্যায়ভাবে চাকুরীচ্যুত করেন স্থানীয় উপজেলা ইউএনও জনাব ফোরকানে এলাহী অনুপম। উক্ত ঘটনায় কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে ভিকটিমকে উপযুক্ত আইনী সেবা প্রদান করে শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ।
একুশ,
১৭ নভেম্বর ২০২৩
বি-বাড়িয়ার সদর উপজেলার বাশুদা ইউনিয়নের চান্দি গ্রামে স্থানীয় ইমামকে শারীরিক নির্যাতন করে স্থানীয় প্রভাবশালী রফিক। উক্ত ঘটনায় স্থানীয় থানার মাধ্যমে ভিকটিমকে উপযুক্ত আইনী সেবা প্রদান করে শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ।
বাইশ,
১৯ নভেম্বর ২০২৩
নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের অন্তর্গত সেকু মার্কেট মাদরাসার মুহতামিম ও স্থানীয় মসজিদের ইমাম খতীব মাওলানা হেলাল উদ্দিনকে স্থানীয় আব্দুল হান্নান ও নোমান বেধড়ক শারিরীক নির্যাতন করে। উক্ত ঘটনায় স্থানীয় সংসদ সদস্য, জেলা পুলিশ সুপার ও থানার মাধ্যমে ভিকটিমকে উপযুক্ত আইনী সেবা প্রদান করে শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ।
তেইশ,
২৪ নভেম্বর ২০২৩
কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের অন্তর্গত মামিশ্বর গ্রামে স্থানীয় ইমাম খতীব মাওলানা নূরে আলম জুমুআর খুতবায় মসজিদের পাশে উচ্চ আওয়াজে ডিজে গান বাজাতে নিষেধ করেন। এতে স্থানীয় প্রভাবশালী দোকানদার শহীদুল্লাহ ও ইউপি মেম্বার আনোয়ার হোসেন আনু ইমামকে হুমকি ধমকিসহ চাকুরীচ্যুত করেন। এ ঘটনায় কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে ভিকটিমকে উপযুক্ত আইনী সেবা প্রদান করে শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ।
চব্বিশ,
২৭ নভেম্বর ২০২৩
একইদিন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের অন্তর্গত লুদিয়ারা দক্ষিণপাড়া মসজিদে নামাজের মাসআলা বর্ণনা করেন ইমাম ও খতীব মাওলানা আবুল কালাম হাজারী। ইমামের প্রদত্ত মাসআলা নিজেদের মনমতো না হওয়ায় স্থানীয় একদল বখাটে ইমামকে মারাত্মকভাবে কুপিয়ে জখম করে। উক্ত ঘটনায় জেলা প্রশাসক কুমিল্লার মাধ্যমে ভিকটিমকে উপযুক্ত আইনী সেবা প্রদান করে শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ।
পঁচিশ,
১৪ ডিসেম্বর ২০২৩
নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের অন্তর্গত পদুয়া গ্রামে স্থানীয় খতীবকে প্রভাবশালীদেরচাপে অন্যায়ভাবে চাকুরীচ্যুত করেন মসজিদ কর্তৃপক্ষ। উক্ত ঘটনায় স্থানীয় থানার মাধ্যমে ভিকটিমকে উপযুক্ত আইনী সেবা প্রদান করে শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ।
———————————
তথ্য; কেন্দ্রীয় ডেস্ক,
শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ।








