Responsive Menu
Add more content here...

Shane Sahaba Council

শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ মেডিকেল সুরক্ষা সেবা নীতিমালা- ২০২৩

১) মেডিকেল সুরক্ষা সেবা নিতে হলে প্রার্থীকে অবশ্যই মসজিদের ইমাম খতীব মুয়াজ্জিন ও খাদেম হতে হবে।

২) কিডনী, ক্যান্সার, স্টোক, হার্টএট্যাকসহ মরণব্যাধি ও রোড এক্সিডেন্টের শিকার, সার্জারী রোগে আক্রান্ত ইমাম খতীব মুয়াজ্জিন ও খাদেমগণই কেবল শানে সাহাবা মেডিকেল সুরক্ষা সেবার জন্য আর্থিক সহযোগিতা পাবেন। সার্জারী রোগী ব্যতীত সাধারণ রোগেরজন্য কোন ইমাম খতীব মুয়াজ্জিন ও খাদেম আর্থিক সহায়তা পাবেন না।

৩) শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ এর জেলা, উপজেলা দায়িত্বশীলগণ স্থানীয় সরকারি হসপিটাল, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও স্বনামধন্য প্রাইভেট মেডিকেল সমুহের কর্তৃপক্ষের সাথে উপযুক্ত যোগাযোগ রক্ষা করবেন। শানে সাহাবার কোন সদস্য হলে, দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হলে, এক্সিডেন্টে আহত হলে ভিকটিমকে উপযুক্ত হসপিটাল সাপোর্ট দিবেন শানে সাহাবার স্থানীয় দায়িত্বশীলগণ।

৪) শানে সাহাবার সদস্য ও তাদের মা,বাবা,স্ত্রী, সন্তানের রক্তের প্রয়োজন হলে সংগঠনের সদস্যদের শরীরথেকে স্বেচ্ছায় উপযুক্ত রক্তের ব্যবস্থা করবেন জেলা দায়িত্বশীলগণ।

৫) শানে সাহাবার সদস্যদের স্ত্রী সিজারিয়ান হলে রক্তের ব্যবস্থাসহ উপযুক্ত হসপিটাল ও ডাক্তারবিল ডিসকাউন্টে জেলার সিনিয়র দায়িত্বশীলগণ প্রয়োজনীয় ভুমিকা রাখবেন।

৬) শানে সাহাবার কোন সদস্য অসুস্থ হলে, এক্সিডেন্টে আহত হলে তাকে দেখতে যাবেন এবং নিয়মিত খোঁজ খবর নিবেন স্থানীয় দায়িত্বশীলগণ।

৭) শানে সাহাবার অসুস্থ কোন সদস্যের উপজেলা ও জেলা সদরে উপযুক্ত চিকিৎসা সাপোর্ট না মিললে; তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয় কার্যালয়ের সাথে যোগাযোগ করবেন জেলা দায়িত্বশীলগণ।

৮) উপজেলা ও জেলা সদরের কোন হসপিটালে উপযুক্ত চিকিৎসা সেবা না পেলে রোগীর প্রতিনিধিগণ শানে সাহাবার জেলা ও কেন্দ্রীয় দায়িত্বশীলগণকে জানাবেন।

৯) স্থান কাল ও পাত্রভেদে ফ্রী মেডিকেল ক্যাম্প কর্মসূচী আয়োজন করবে শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ।

১০) বন্যা কবলিত ও দূর্গত এলাকায় মেডিকেল সুরক্ষা সেবা-যথা; মেডিসিন, স্যালাইন, রক্তসহ যাবতীয় স্বাস্থ্য উপকরণ সরবরাহ করবে শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ।

১১) শানে সাহাবার সদস্যদের জন্য দেশের শীর্ষস্থানীয় চিকিৎসকদের পরামর্শ ফি, সার্জারি ফি, মওকুফ বা ডিসকাউন্টের ব্যবস্থা করবে শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ। জেলা সদর ও দেশের শীর্ষস্থানীয় হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাব সমূহে সদস্যদের জন্য মেডিকেল সুবিধা নিশ্চিত করবে শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ।

১২) নারী ও শিশুদের জন্য শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ এর স্পেশাল মেডিকেল কর্মসূচী চলমান থাকবে সারাদেশে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top