
গত ২৩ নভেম্বর ২০২২ ইংরেজি বুধবার বেলা সাড়ে ১১ টায় খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার জনাব নাঈমুল হক মহোদয়ের সাথে ইমাম, খতীব, মুয়াজ্জিন ও খাদেমদের নানাবিদ সামাজিক সঙ্কট- সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ সাক্ষাতে মিলিত হন শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ এর নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন জামে মসজিদের খতীব মুফতি ইমামুদ্দিন কাসেমী, সহসাংগঠনিক সম্পাদক নয়নপুর জামে মসজিদের খতিব মাওলানা শহীদুল ইসলাম এবং জেলা দায়িত্বশীল ও সদর হাসপাতাল জামে মসজিদের খতিব মুফতি শফিউল্লাহ আল-হাবিবী হাফি.।
সাক্ষাতে ইমাম খতীবদের যেকোন নৈতিক প্রয়োজনে পাশে থাকার ঘোষণা দেন পুলিশ সুপার খাগড়াছড়ি। সাক্ষাৎ-আলোচনা শেষে পুলিশ সুপারকে শানে সাহাবার মাননীয় চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার সাহেবের পক্ষথেকে সুন্নাহ সামগ্রী হাদিয়া পৌঁছে দেন সংগঠনের নেতৃবৃন্দ।








