ইমাম ও খতিবদের নির্ভরযোগ্য অরাজনৈতিক সংগঠন শানে সাহাবার সেনবাগ উপজেলার ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি আজ ১০ই সেপ্টেম্বর, রোজ রবিবার বিকাল ৩ ঘটিকায় গঠন করা হয়েছে। এ-সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ন-মহাসচিব মুফতি ফয়েজ মাহমুদ, নোয়াখালী জেলা সভাপতি মাওলানা আব্দুল আজিজ আরমান,জেলা সেক্রেটারি মাওলানা আশরাফ উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি কারী শিহাব উদ্দিন, মুফতি কামরুল হাসান শহিদী ও প্রচার সম্পাদক মাওলানা রহমতুল্লাহ আমিন সহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ। উক্ত মত বিনিময় সভায় হাফের মুফতি কামরুল হাসান শহিদী আহবায়ক ও যুগ্ম-আহবায়ক মাওঃ আমিরুল ইসলাম ও সদস্য সচিব হাফেজ মাওঃ আবু সুফিয়ান কে সহ ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ইমাম-খতিবদের এই সংগঠনকে নোয়াখালীতে আলেম সমাজদের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতে দেখা যায়। বর্তমানে কয়েকটি বিষয়কে কেন্দ্র করে খতিবদের এই অরাজনৈতিক সংগঠনটি নোয়াখালীতে আলোচনার শিষ্যে রয়েছে। মতবিনিময় বক্তারা বলেন, তারা আলেম সমাজ ও মানবতার কল্যাণে জীবন বাজি রেখে কাজ করে যাবেন। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের সাথেও কাজ করবে বলে জানিয়েছে সংগঠনটি। মতবিনিময় শেষে জেলা নেতৃবৃন্দু ও আহবায়ক কমিটির সদস্যবৃন্দ সেনবাগ থানার অফিসার ইনচর্জ জনাব নাজিমুদ্দিন সাহেবের সাথে সাক্ষাৎ করতে যান। কিন্তু তিনি না থাকায় তদন্ত-ওসি জনাব আলমগীর সাহেবের সাথে সাক্ষাৎ করেন এবং তার মাধ্যমে মুঠোফোনে ওসি সাহেবের সাথে কথা বলেন কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মুফতি ফয়েজ মাহমুদ। তিনি শানে সাহাবাকে সর্বোচ্চ আইনি সাপোর্ট দিবেন বলে আশ্বাস দিয়েছে। এবং শানে সাহাবার টিমকে ধন্যবাদ ও জানিয়েছে। আগামীকাল শানে সাহাবার সেনবাগ উপজেলার আহবায়ক কমিটির সাথে মতবিনিময় করারও প্রস্তাব দিয়েছে।








