Responsive Menu
Add more content here...

Shane Sahaba Council

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাস্ট্রদূতের সাথে শানে সাহাবা খতীব কাউন্সিল নেতৃবৃন্দের মতবিনিময়।

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাস্ট্রদুত মোহাম্মদ নজরুল ইসলামের সাথে মতবিনিময় করেন শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আজ ৭ আগস্ট সোমবার বিকাল ৩ টায় কাতারের বাংলাদেশ দুতাবাস মিলনায়তনে এ বৈঠকে উপস্থিত ছিলেন শানে সাহাবার কেন্দ্রীয় মজলিসে শূরা সভাপতি মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর, জাতীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার, কাতার কেন্দ্রীয় কমিটির সিনিয়র দায়িত্বশীল শায়খ মাওলানা আব্দুল হালিম, শায়খ মাওলানা মুহিব্বুর রহমান, শায়খ মাওলানা গাজী ওয়ালী উল্লাহ, মাওলানা আমজাদ হোসাইন, মাওলানা ইমরান ইসলামাবাদী, শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ এর কাতার শাখার উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও ফেনী সমিতি কাতারের সভাপতি ইঞ্জিনিয়ার এম সাখাওয়াত খান, মোহাম্মদ খোরশেদ আলম লিটন প্রমূখ।
মতবিনিময় সভায় শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ এর চলমান কর্মকান্ডে সন্তোষ প্রকাশকরে রাস্ট্রদুত মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ইমাম খতীবগণ সমাজের দর্পন। সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় আপনাদের অবদান অসামান্য। কাতারে ইমাম খতীবদের যেকোন নৈতিক প্রয়োজনে বাংলাদেশ দুতাবাস সবসময় পাশে থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top