Responsive Menu
Add more content here...

Shane Sahaba Council

শানে সাহাবা খতীব কাউন্সিল খাগড়াছড়ি জেলা শাখার আহবায়ক কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২০ফেব্রুয়ারি) সোমবার সকাল ১১ টায় পুরাতন পুলিশ লাইন্স জামে মসজিদে হাফিজ মাহফুজুর রহমানের কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা আহ্বায়ক মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমীর সভাপতিত্ব ও কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক ও জেলা সদস্য সচিব মাওলানা শহীদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা অংশগ্রহণ করেন জেলা যুগ্ম আহবায়ক মাওলানা মাওলানা মুফতি শফিউল্লাহ হাবিবি,মাওলানা নুরুল কবির আরমান,মাওলানা শফিকুল ইসলাম,মাওলানা দেলোয়ার হোসেন,মাওলানা মুস্তাক আহমদ,মাওলানা আশরাফ আলী,মাওলানা জামাল উদ্দিন,মাওলানা তাসলিম উদ্দিন,মাওলানা মাহফুজুর রহমান,মাওলানা আল আমিন প্রমুখ।

সভায় বক্তাগণ বলেন,বর্তমানে আমরা চরম ক্রান্তিকাল অতিক্রম করছি। দেশ,ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে।

এক শ্রেণী মানুষ সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরাম রজি.এর বিরুদ্ধে কথা বলছে,যা অত্যন্ত নিন্দনীয় কাজ। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলার অর্থই হলো ইসলামকে কলুষিত করা। এমতাবস্থায় আমাদেরকে নিজ কর্মের পাশাপাশি সাহাবায়ে কেরাম রজি.শান-মান রক্ষায় এবং অবহেলিত খতীবদের কল্যাণে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top