Responsive Menu
Add more content here...

Shane Sahaba Council

শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা আহবায়ক কমিটি গঠিত।

কমিটি গঠণ উপলক্ষ্যে গত ২৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় নাজিরহাট পৌরসভার ক্যাফে সুলতান চাইনিজ রেস্টুরেন্টে উপজেলার খতীবগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ এর জাতীয় নির্বাহী কমিটির মুহতারাম ভাইস চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলার আহ্বায়ক, মাওলানা মুফতি ইমাম উদ্দীন কাসেমী হাফি.। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শানে সাহাবার জাতীয় মজলিসে শূরা কমিটির সদস্য ও নানুপুর মাদরাসার সিনিয়র উস্তাদ হযরত মাওলানা এমদাদুল্লাহ আল হাবিবী হাফি.।

মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন ফটিকছড়ি বিবিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা আছেম বাবুনগরী, নাজিরহাট বড় মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও নাজিরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কাইয়ুম আলমগীর, চট্টগ্রাম ফিরোজ শাহ হাউজিং স্টেট জামে মসজিদের খতীব মাওলানা মুফতী আনোয়ার হুসাইন, পাহাড়তলী শাহজি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা এমদাদ বিন জালাল, ফটিকছড়ি সুয়াবিল মুন্সী বাড়ী জামে মসজিদের খতীব, মাওলানা ইয়াহ্ইয়া আবের, হাটহাজারী থানার অন্তর্গত মুন্সীর মসজিদ সংলগ্ন বেলাল রা. জামে মসজিদের খতীব মাওলানা মুফতী আহমদ বিন রফিক, এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা সালামতুল্লাহ, মাওলানা লোকমান, মাওলানা ওবায়দুল্লাহ মাহমুদ, মাওলানা মিজান, মাওলানা মুরতাজা, মাওলানা মামুন বশর, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা হাফেজ ইলিয়াস, মাওলানা সাইফুদ্দীন, মাওলানা ওযাইর, মাওলানা নুরুল আমিন, মাওলানা জুবাইর বিন হানিফ প্রমূখ।
মতবিনিময় সভায় ফটিকছড়ি উপজেলার তিনমাস মেয়াদী একটি গুরুত্বপূর্ণ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক : মাওলানা আছেম বাবুনগরী,
যুগ্ম আহবায়ক মাওলানা আব্দুল কাইয়ুম আলমগীর, যুগ্ম আহবায়ক মাওলানা লোকমান বিন হারুন
যুগ্ম আহবায়ক মাওলানা এমদাদ বিন জালাল,
সদস্য সচিব মাওলানা মিজানুর রহমান,
যুগ্ম সদস্য সচিব মাওলানা ইয়াহ্ইয়া আবের,
যুগ্ম সদস্য সচিব মাওলানা ওবায়দুল্লাহ মাহমুদ, যুগ্ম সদস্য সচিব মাওলানা মুরতাজা,
সদস্য মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা হাফেজ ইলিয়াস, মাওলানা সাইফুদ্দীন মাওলানা ওযাইর, মাওলানা নুরুল আমিন, মাওলানা জুবাইর বিন হানিফ, মাওলানা মুফতী আহমদ বিন রফিক প্রমুখ।

বার্তা প্রেরক, (প্রচার বিভাগ)
শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ
ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top