
১) শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ-এর প্রত্যেক বেকার সদস্যের জন্য মসজিদ,মাদরাসাসহ নানাবিধস্থানে কর্মসংস্থান নিশ্চিত করতে সচেষ্ট থাকবেন সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ও সদস্যগণ।
২) কর্মসংস্থান সেবাপেতে প্রত্যেককে সদস্য তারবিয়াত সম্মেলনে অংশগ্রহণ ও সার্টিফিকেট গ্রহণ করতে হবে। অন্যথায় আবেদন গ্রহণযোগ্য হবেনা।
৩) কর্মসংস্থানের জন্য আবেদনকারীর সদস্য ফরম রেজিষ্ট্রেশনের মেয়াদ কমপক্ষে ৬ মাস হতে হবে। এ সময়ের মধ্যে নিজেকে শানে সাহাবার জন্য একজন নিবেদিত কর্মী হিসেবে প্রমাণ করতে হবে।
৪) কর্মসংস্থান সেবা পেতে জেলা সভাপতি/আহবায়ক জেলা সদস্য সচিব/ সেক্রেটারীর সুপারিশ, সাথে সাংগঠনিক কাজে বিগত দিনে প্রার্থী কি কি ভুমিকা পালণ করেছেন? তা লিখিতভাবে উল্লেখ করতে হবে।
৫) কোথাও নিয়োগ পেলে নিয়োগকৃত এলাকায় শানে সাহাবার সাংগঠনিক কর্মকাণ্ডে নিজেকে নিবেদিত করতে হবে। আশপাশে শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ এর সদস্য সংখ্যা বাড়াতে কাজ করতে হবে।
৬) নিয়োগ পাওয়ারপর নিয়মিতভাবে সংগঠনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে উপযুক্ত যোগাযোগ রক্ষা করতে হবে।
৭) আশপাশের কোন মসজিদ মাদরাসার কোনপদ খালী হবে সে তথ্য শানে সাহাবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
৮) সংগঠনের মাধ্যমে নিয়োগপেয়ে আশপাশের কোন মসজিদ, মাদরাসা বা প্রতিষ্ঠানে নিজ পছন্দের কাউকে সরাসরি নিয়োগ দেয়া যাবেনা। এক্ষেত্রে অবশ্যই কেন্দ্রীয় কর্মসংস্থান বিভাগকে অবহিত করতে হবে।
৯) বেতন, বোনাস সংক্রান্ত যেকোন বিষয়ে কেন্দ্রীয় কর্মসংস্থান বিভাগের পরামর্শ বা নির্দেশনা মেনে চলতে হবে।
১০) নিজ মসজিদ বা প্রতিষ্ঠানের বার্ষিক মাহফিল বা জলছায় বক্তা দাওয়াত কাকে দিবেন? এ বিষয়ে সংগঠনের কেন্দ্রীয় কর্মসংস্থান বিভাগের পরামর্শ বা নির্দেশনা মেনে চলতে হবে।
১১) নিজ মসজিদে প্রতি চারমাস পরপর শানে সাহাবা ‘কুরআন সুন্নাহ’র বয়ান’ শিরোনামে মাহফিল আয়োজন করতে হবে।
১২) নিজ মসজিদ মাদরাসা বা প্রতিষ্ঠানে দায়িত্বপালনে কোনপ্রকার সমস্যা মনে হলে কেন্দ্রীয় কর্মসংস্থান বিভাগকে অবহিত করতে হবে।
১৩) মন চাইলে, আকস্মিক চাকুরী ছেড়ে দেয়া যাবেনা। এক্ষেত্রে কেন্দ্রীয় কর্মসংস্থান বিভাগের পরামর্শ ও উপদেশ মানতে হবে।








